শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

Headline :
খুলনার ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের একমাত্র খেলার মাঠ ও তৎসংলগ্ন মহাসড়কে বসে গরুর হাট খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ণ জব্দ খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ পলিথিন জব্দ খুলনা সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট – চুকনগর অংশের দীর্ঘ বছর যাবত বেহাল দশা সাতক্ষীরা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ : ঝুঁকি নিয়ে চলছেন লাখো মানুষ সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ কে ১১ কোটি টাকা পরিষোধের পরও বিদ্যুতের খুঁটি অপসরণে ধীরগতি ঝিনাইদহে ক্লিনিক্যাল বর্জ্য অব্যবস্থাপনার দায়ে ও যথাযথ প্রক্রিয়ায় রিএজেন্ট সংরক্ষণ না করায় মোবাইল কোর্ট পরিচালনা জরিমানা আদায় খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে হাইড্রোলিক হর্ন জব্দ ও জরিমানা আদায় সরকারি আবাসনে নতুন দৃষ্টান্ত: মিরপুর পাইকপাড়ায় আধুনিক বহুতল আবাসন প্রকল্পে নান্দনিকতা, প্রকৌশল দক্ষতা ও সেবার অনন্য সমন্বয় যমুনা ফিউচার পার্কে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর: প্রশাসনের নিষ্ক্রিয়তায় চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী

খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ণ জব্দ

শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

 

আব্দুল কাইয়ুম খান

৩ আগস্ট পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয় এর উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণে খুলনা জেলার গোয়ালখালী এলাকায় যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগে ০৬ টি গাড়ি থেকে মোট ১২ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় এবং ৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় । মোবাইল কোর্টে ২০ টি এর অধিক গাড়ী তল্লাশি করা হয়। উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম। অভিযানে পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ এবং পরিদর্শক মো: আসিফ আলম ও রাজীব কুমার বাইন উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ও বিভাগীয় কার্যালয়ের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আর আইন-শৃংখলা রক্ষার দায়িত্বে খুলনা জেলার খালিশপুর থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

অপর এক অভিযানে সড়কের পাশে যথাযথভাবে ঢেকে না রেখে বালি বিক্রির জন্য স্তুপ করে রাখায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ মোতাবেক মুকুল ব্রাদার্স নামক প্রতিষ্ঠান মালিককে ৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

পরিবেশ সুরক্ষায় এ দপ্তর কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।