শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
আব্দুল কাইয়ুম খান
ঔষধের অনিয়ম প্রতিরোধে গোপালগঞ্জে পৃথক ২টি স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২টি ফার্মেসীকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর ঔষধ প্রশাসন অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
*টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে* অভিযান পরিচালনা করেন টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম।
সদর উপজেলার ঘোনাপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী।
অভিযানকালে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩ এর ৪০(খ), ৪০(গ) এবং ৪০(ঘ) ধারা লঙ্ঘনের অভিযোগে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে রাখা এবং রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে ২টি ফার্মেসীকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর গোপালগঞ্জের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ ফজলুল হক।
ঔষধ প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে