শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
আব্দুল কাইয়ুম খান
২৫ আগষ্ট ওষুধ প্রশাসন বাগেরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে , চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের নেতৃত্বে চিতলমারী উপজেলার চিতলমারী ক্লিনিক কে যথাযথ প্রক্রিয়ায় ওষুধ ও রিএজেন্ট সংরক্ষণ না করায় এবং লাইসেন্স হালনাগাদ না থাকায় ও এনেস্থিয়ালজিস্ট ছাড়া ওটি পরিচালনা করায় এবং সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার ও ডিপ্লোমা নার্স না থাকায় ভোক্তা অধিকার আইনে ১ লক্ষ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়। এছাড়া ওষুধ ও কসমেটিক আইন লংঘন করায় চিতলমারী বাজারে আদৃত ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শর্মি রায় ও ওষুধ প্রশাসন বাগেরহাট জেলা কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হক । চিতলমারী থানা পুলিশের সদস্যরা অভিযানে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। ওষুধ প্রশাসন অধিদপ্তর বাগেরহাটের পক্ষ থেকে আরো জানানো হয়, যথাযথ প্রক্রিয়ায় ওষুধ সংরক্ষণ না করা , ন্যায্য মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করা ও নকল ওষুধ বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে ।