শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
আব্দুল কাইয়ুম খান
খুলনা অঞ্চল হাইওয়ে থানা পুলিশের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুল নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে আজ ২৫ আগস্ট দুপুরে কাটাখালী হাইওয়ে থানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানা এলাকার সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন । পরে তিনি কাটাখালি হাইওয়ে থানা পুলিশের ওসি মোঃ শাহাজান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি কাটাখালি হাইওয়ে থানায় কর্মরত কর্মকর্তাদের কথা শোনেন ও সড়কের শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। ।পরে তিনি মোল্লাহাট হাইওয়ে থানা পরিদর্শন করেন । কাটাখালি হাইওয়ে থানা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন এবং সড়কের যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সাংবাদিকদের মতামত গ্রহণ করেন।