শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

Headline :
টুঙ্গিপাড়া ও ঘোনাপাড়ায় ভ্রাম্যমান আদালত: ২ ফার্মেসীকে ৪২ হাজার টাকা জরিমানা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের গন সমাবেশ খুলনায় দাপ্তরিক অনুমোদন ছাড়াই চলছে অবৈধ পেট্রোল পাম্প দেখার কেউ নেই খুলনায় অবৈধ করাত কলের সংখ্যা বৈধ করাত কলের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স হালনাগাদ না থাকায় চিতলমারী ক্লিনিক কে ১ লক্ষ টাকা জরিমানা খুলনা অঞ্চল হাইওয়ে থানা পুলিশের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুলের বিভিন্ন থানা পরিদর্শন ও মতবিনিময় খুলনায় শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান হাইড্রোলিক হল জব্দ ও জরিমানা আদায় খুলনার ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের একমাত্র খেলার মাঠ ও তৎসংলগ্ন মহাসড়কে বসে গরুর হাট খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ণ জব্দ খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ পলিথিন জব্দ

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের গন সমাবেশ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

আঃ হাকিম ​বিশেষ প্রতিনিধি

 

মাদকমুক্ত সমাজ গড়া এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের উদ্যোগে এক গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানে সংগঠনটির খুলনা বিভাগের সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলাম সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের খুলনা বিভাগের সভাপতি মোঃ সোহেল শেখ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোড়লগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলি আজিম বাবুল ।

​অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন  মাওলানা নজির আহমেদ এবং  মোঃ রাসেল মল্লিক।

 

​সমাবেশে এলাকার গণ্যমান্য ও সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরে এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে মোঃ সোহেল শেখ বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবার ও সামাজিক সচেতনতার বিকল্প নেই।

​সমাবেশের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম তাঁর সমাপনী বক্তব্যে সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।