বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

Headline :
মোড়লগঞ্জ পৌরসভার সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি টুঙ্গিপাড়া ও ঘোনাপাড়ায় ভ্রাম্যমান আদালত: ২ ফার্মেসীকে ৪২ হাজার টাকা জরিমানা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের গন সমাবেশ খুলনায় দাপ্তরিক অনুমোদন ছাড়াই চলছে অবৈধ পেট্রোল পাম্প দেখার কেউ নেই খুলনায় অবৈধ করাত কলের সংখ্যা বৈধ করাত কলের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স হালনাগাদ না থাকায় চিতলমারী ক্লিনিক কে ১ লক্ষ টাকা জরিমানা খুলনা অঞ্চল হাইওয়ে থানা পুলিশের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুলের বিভিন্ন থানা পরিদর্শন ও মতবিনিময় খুলনায় শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান হাইড্রোলিক হল জব্দ ও জরিমানা আদায় খুলনার ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের একমাত্র খেলার মাঠ ও তৎসংলগ্ন মহাসড়কে বসে গরুর হাট খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ণ জব্দ

খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ণ জব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

 

আব্দুল কাইয়ুম খান

৩ আগস্ট পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয় এর উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণে খুলনা জেলার গোয়ালখালী এলাকায় যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগে ০৬ টি গাড়ি থেকে মোট ১২ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় এবং ৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় । মোবাইল কোর্টে ২০ টি এর অধিক গাড়ী তল্লাশি করা হয়। উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম। অভিযানে পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ এবং পরিদর্শক মো: আসিফ আলম ও রাজীব কুমার বাইন উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ও বিভাগীয় কার্যালয়ের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আর আইন-শৃংখলা রক্ষার দায়িত্বে খুলনা জেলার খালিশপুর থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

অপর এক অভিযানে সড়কের পাশে যথাযথভাবে ঢেকে না রেখে বালি বিক্রির জন্য স্তুপ করে রাখায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ মোতাবেক মুকুল ব্রাদার্স নামক প্রতিষ্ঠান মালিককে ৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

পরিবেশ সুরক্ষায় এ দপ্তর কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।