শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

Headline :
টুঙ্গিপাড়া ও ঘোনাপাড়ায় ভ্রাম্যমান আদালত: ২ ফার্মেসীকে ৪২ হাজার টাকা জরিমানা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের গন সমাবেশ খুলনায় দাপ্তরিক অনুমোদন ছাড়াই চলছে অবৈধ পেট্রোল পাম্প দেখার কেউ নেই খুলনায় অবৈধ করাত কলের সংখ্যা বৈধ করাত কলের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স হালনাগাদ না থাকায় চিতলমারী ক্লিনিক কে ১ লক্ষ টাকা জরিমানা খুলনা অঞ্চল হাইওয়ে থানা পুলিশের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুলের বিভিন্ন থানা পরিদর্শন ও মতবিনিময় খুলনায় শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান হাইড্রোলিক হল জব্দ ও জরিমানা আদায় খুলনার ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের একমাত্র খেলার মাঠ ও তৎসংলগ্ন মহাসড়কে বসে গরুর হাট খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ণ জব্দ খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ পলিথিন জব্দ

খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ পলিথিন জব্দ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

 

আব্দুল কাইয়ুম খান

২৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে জনাব মমতাজ বেগম, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়, খুলনার নের্তৃত্বে , খুলনা জেলার রূপসা সেতুর টোল প্লাজা এলাকা থেকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬ক ধারা (নিষিদ্ধ ঘোষিত পলিথিন পরিবহণ) লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মালিক পক্ষের কাউকে পাওয়া না যাওয়ায় ভ্যান চালক ও হাইওয়ে পুলিশের উপস্থিতিতে দুটি ভ্যান থেকে প্রায় ২৯০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ আসিফ আলম এবং পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করেন হাইওয়ে পুলিশ, রূপসা, খুলনার সদস্য বৃন্দ। পরিবেশ সুরক্ষায় এ দপ্তর কর্তৃক এ ধরণের অভিযান অব্যহত থাকবে।