শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

Headline :
টুঙ্গিপাড়া ও ঘোনাপাড়ায় ভ্রাম্যমান আদালত: ২ ফার্মেসীকে ৪২ হাজার টাকা জরিমানা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের গন সমাবেশ খুলনায় দাপ্তরিক অনুমোদন ছাড়াই চলছে অবৈধ পেট্রোল পাম্প দেখার কেউ নেই খুলনায় অবৈধ করাত কলের সংখ্যা বৈধ করাত কলের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স হালনাগাদ না থাকায় চিতলমারী ক্লিনিক কে ১ লক্ষ টাকা জরিমানা খুলনা অঞ্চল হাইওয়ে থানা পুলিশের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুলের বিভিন্ন থানা পরিদর্শন ও মতবিনিময় খুলনায় শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান হাইড্রোলিক হল জব্দ ও জরিমানা আদায় খুলনার ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের একমাত্র খেলার মাঠ ও তৎসংলগ্ন মহাসড়কে বসে গরুর হাট খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ণ জব্দ খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ পলিথিন জব্দ

খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩৬ কয়লা চুল্লি ধ্বংস

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

 

আব্দুল কাইয়ুম খান

 

১৭ জুন পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে, খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগমের নেতৃত্বে খুলনার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা এলাকায় পরিবেশ সংরক্ষণে কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর অবৈধ চুল্লির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোট ৩৬ টি চুল্লি স্কেভেটর এবং শ্রমিকের সাহায্যে সম্পূর্ণভাবে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ হারুন-অর-রশীদ এবং পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক আসিফ আলম ও পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক মারুফ বিল্লাহসহ বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তা ,কর্মচারী বৃন্দ। এ ছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বটিয়াঘাটা থানা পুলিশের সদস্য বৃন্দ। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বটিয়াঘাটা ও উপজেলা ভূমি অফিস বটিয়াঘাটা। পরিবেশ সুরক্ষায় এ ধরণের কার্যক্রম অব্যহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।