শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

Headline :
টুঙ্গিপাড়া ও ঘোনাপাড়ায় ভ্রাম্যমান আদালত: ২ ফার্মেসীকে ৪২ হাজার টাকা জরিমানা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের গন সমাবেশ খুলনায় দাপ্তরিক অনুমোদন ছাড়াই চলছে অবৈধ পেট্রোল পাম্প দেখার কেউ নেই খুলনায় অবৈধ করাত কলের সংখ্যা বৈধ করাত কলের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স হালনাগাদ না থাকায় চিতলমারী ক্লিনিক কে ১ লক্ষ টাকা জরিমানা খুলনা অঞ্চল হাইওয়ে থানা পুলিশের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুলের বিভিন্ন থানা পরিদর্শন ও মতবিনিময় খুলনায় শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান হাইড্রোলিক হল জব্দ ও জরিমানা আদায় খুলনার ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের একমাত্র খেলার মাঠ ও তৎসংলগ্ন মহাসড়কে বসে গরুর হাট খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ণ জব্দ খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ পলিথিন জব্দ

খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২হাজার ৫শ ৪২ কেজি অবৈধ পলিথিন জব্দ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

 

আব্দুল কাইয়ুম খান
২৪ জুন গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে , পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম খুলনা মহানগরীর বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন । উক্ত অভিযানে উত্তম এন্টারপ্রাইজের ২ টি গোডাউন থেকে ২ হাজার ৫ শ ৪২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে কোন লোক না থাকায় অন্যান্য দোকান মালিকদের উপস্থিতিতে গোডাউনের তালা ভেঙে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন -অর-রশিদ ও পরিদর্শক মোঃ আসিফ আলম এবং পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট তানভীর হায়দার , পরিদর্শক মোঃ মারুফ বিল্লাহ সহ জেলা ও বিভাগীয় কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশ খুলনা, র‍্যাব ৬ খুলনা এবং খুলনা আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ। নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের এমন অভিযান সার্বক্ষণিক চলমান রয়েছে এবং ভবিষ্যতে ও চলমান থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।