শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

Headline :
টুঙ্গিপাড়া ও ঘোনাপাড়ায় ভ্রাম্যমান আদালত: ২ ফার্মেসীকে ৪২ হাজার টাকা জরিমানা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের গন সমাবেশ খুলনায় দাপ্তরিক অনুমোদন ছাড়াই চলছে অবৈধ পেট্রোল পাম্প দেখার কেউ নেই খুলনায় অবৈধ করাত কলের সংখ্যা বৈধ করাত কলের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স হালনাগাদ না থাকায় চিতলমারী ক্লিনিক কে ১ লক্ষ টাকা জরিমানা খুলনা অঞ্চল হাইওয়ে থানা পুলিশের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুলের বিভিন্ন থানা পরিদর্শন ও মতবিনিময় খুলনায় শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান হাইড্রোলিক হল জব্দ ও জরিমানা আদায় খুলনার ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের একমাত্র খেলার মাঠ ও তৎসংলগ্ন মহাসড়কে বসে গরুর হাট খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ণ জব্দ খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ পলিথিন জব্দ

খুলনার রূপসায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথেই চলছে আজাদ ব্রিকসের ১ টি ও সিটি ব্রিকসের ২ টি ইট ভাটা

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শুধু ট্রেড লাইসেন্স গ্রহণ করেই চলেছে দুর্জনী মহল এলাকায় আর আর বি ইটভাটা
দেখার কেউ নেই

আব্দুল কাইয়ুম খান

খুলনার রূপসার নন্দনপুরে পরিবেশ অধিদপ্তরের ইটভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ অমান্য করে দীর্ঘ বছর যাবত নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় নিউ আজাদ ব্রিকসের ১ টিও সিটি ব্রিকসের২ টি ইটভাটা অবৈধ ভাবে কার্যক্রম পরিচালনা করছে দীর্ঘ বছর যাবত । স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় নিউ আজাদ ব্রিকসের সত্বাধিকারী ইসাহাক সরদার ও সিটি ব্রিকস এর মালিক ফেরদৌস সরদার আওয়ামী সরকারের সময়ে সরকারি দলের প্রভাবশালী নেতা হওয়ায় সরকার দলীয় প্রভাব খাটিয়ে আইন কানুনের তোয়াক্কা না করেই এ এলাকায় ইটভাটা স্থাপন ও কার্যক্রম পরিচালনা করে। একই সাথে স্থানীয়রা জানান
স্কুল ও জনবসতি সংলগ্ন এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনা করা সহ নদীর মধ্যে ইটের খোয়া আধলা সুরকি ফেলে প্রতিবছর যেমন নদী ভরাট করে ইটভাটার সীমানে বাড়াচ্ছে। অপরদিকে নদীর পাড় কেটে পলি ঢুকিয়ে ইট তৈরির জন্য মাটি সংগ্রহ করছে। নদীর পাড় কাটা থাকায় বর্ষাকালে এলাকাবাসী ও বহিরাগতদের চলাচলের এলজিইডি র একমাত্র রাস্তাটি ক্ষতিগ্রস্ত করে আসছে। এলাকাবাসীরা ক্ষোভের সাথে জানান আজাদ ব্রিকস ও সিটি ব্রিকসের এমন কার্যক্রমে প্রশাসনের নীরবতা সত্যিই উদ্বেগ জনক । একই উপজেলার দুর্জনী মহল এলাকায় আর আর বি ইটভাটা চলছে শুধুমাত্র ট্রেড লাইসেন্স গ্রহণ করেই একই সাথে নদীর জমি দখল করে ইটভাটার কার্যক্রম চালাচ্ছে এমন অভিযোগ রয়েছে স্থানীয়দেরএ বিষয়ে পরিবেশ অধিদপ্তর খুলনা জেলার সহকারী পরিচালক মোঃ হারুন অর রশীদ এর সাথে আলাপ করলে তিনি বলেন আইন অমান্য করে ইটভাটা পরিচালন করার কোন সুযোগ নেই। ইটভাটা সমূহের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।