মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

Headline :
বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার খান এর মৃত্যুতে দোয়া ও মিলাদ  খুলনার রূপসায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথেই চলছে আজাদ ব্রিকসের ১ টি ও সিটি ব্রিকসের ২ টি ইট ভাটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা সদরে ৩৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংস্কারের প্রায় অর্ধ কোটি টাকার সিংহভাগই লুটপাট দেখার কেউ নেই ভুমিদস্যুদের বাধা দেওয়ায় নির্মম হামলায় আহত ২ ভুক্তভোগীর থানায় লিখিত অভিযোগ ‎ ভুমিদস্যুদের বাধা দেওয়ায় নির্মম হামলায় আহত ভুক্তভোগীর থানায় লিখিত অভিযোগ, তদন্তের দাবি ‎ ঢাকা জ্বালানি সংকটে পেট্রোল পাম্পে হাহাকার দুর্ভোগে জনজীবন দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ‎সততার টিকিটে এমপি আহমেদ সোহেল মঞ্জুর সুমন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিংয়ে অনুমোদনহীন এমব্রয়ডারি কারখানার বিস্তার, ঝুঁকিতে শ্রমিক ও বাসিন্দারা। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ঘোষণা

গাজীপুর জেলার শিক্ষা অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও বদলি বাণিজ্যের অভিযোগ

অনলাইন ডেক্স
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধিঃ অনিয়ম,দুর্নীতি ও ঘুষ বাণিজ্য সহ বিস্তর অভিযোগ গাজীপুর জেলা শিক্ষা অফিসার মোঃ আল মামুন তালুকদারের বিরুদ্ধে।

ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ এনে বদলির হুমকি দিয়ে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন খুদ গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মাহমুদা বেগমের ।

মাহমুদা বেগম আরো জানান, সম্প্রতি তার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ আনা হয় এবং সেই অভিযোগের জেরে তাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়। একই সঙ্গে তাকে বদলি করার চেষ্টা চালানো হয় বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন , এক পর্যায়ে তাকে জানানো হয়—তিনি যদি ৫০ হাজার টাকা প্রদান করেন, তাহলে তাকে আর বদলি করা হবে না এবং তার বিরুদ্ধে আনা অভিযোগও প্রত্যাহার করা হবে। প্রথমে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয় এবং চাকরি হারানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
মাহমুদা বেগমের দাবি, পরবর্তীতে তিনি বাধ্য হয়ে প্রথমে বিকাশের মাধ্যমে ২ হাজার পরে আরো ৩ হাজার মোট ৫ হাজার টাকা প্রদান করেন পরবর্তীতে বাকি ৪৫ হাজার টাকা গাজীপুর জেলা শিক্ষা অফিসার মো. আল মামুন তালুকদারের হাতে নগদে প্রদান করেন। তার কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার বিষয়টি জেলা শিক্ষা অফিসের পরিদর্শক আব্দুল মতিন জানেন বলে জানিয়েছেন মাহমুদা বেগম।
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. আল মামুন তালুকদারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সরজমিন ঘুরে শিক্ষা অফিসার মামুন তালুকদারের বিরুদ্ধে সরকারি গাড়ি মেরামতের নামে ঘুষ গ্রহণের অভিযোগ করেছেন একাধিক প্রধান শিক্ষক। এছাড়াও তিনি জুনিয়র বৃত্তি পরীক্ষা কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে ঘোষ বাণিজ্য, বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দরকষাকষি করে ঘোষ গ্রহণের অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রধান শিক্ষক।

অভিযুক্ত শিক্ষা অফিসার মামুন তালুকদার সরকারি গাড়ি ব্যবহার না করেও জ্বালানি খরচ নিয়মিত উত্তোলণ করেন বলেও জানা যায়। শিক্ষা অফিসার মামুন তালুকদার দিনের বেলায় নিয়মিত অফিস না করে বেশিরভাগ সময় বাহিরে থাকেন। তবে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত অফিসে থাকেন বলে জানা যায়।

হাতিমারা ডিগ্রী কলেজে অধ্যক্ষ আব্দুল মোতালেব বলেন,শিক্ষা অফিসার মামুন তালুকদার সীমাহীন অসহনীয় অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়েছেন। ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। নির্বাচনের পরে অনিয়মের বিরুদ্ধে বিস্তারিত কথা বলব।

শিক্ষা অফিসার মামুন তালুকদারের বিরুদ্ধে তার পূর্বের কর্মস্থলেও অনিয়ম, দুর্নীতি, ঘোষ বাণিজ্য সহ নারী কেলেঙ্কারির মত অভিযোগে অভিযুক্ত হয়েছেন বলে জানা যায়।

এদিকে সংশ্লিষ্ট মহল বলছেন, অভিযোগের বিষয়টি তদন্তসাপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন।