শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

Headline :
ঢাকার আজিমপুর এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত অংশ ভাঙা, মিটার জব্দ শিক্ষা ও দক্ষতার আলো ছড়িয়ে পড়বে দেশের প্রত্যন্ত অঞ্চলেও : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মানবিক উদ্যোগে প্রশংসিত কেন্দ্রীয় ছাত্রদল নেতা সাজিদ হাসান, সহায়তা পেলেন ঢাবি শিক্ষার্থী বাসায় বসে অফিস করছেন পাইকগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পুটিখালি ইউনিয়ন বাসিকে ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও ঈদ মোবারক নৈহাটি ইউনিয়ন বাসিকে ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও ঈদ মোবারক পরিত্যক্ত ভবনে চলছে খুলনা জেলা  রেজিস্টার কার্যালয়ের কার্যক্রম  খুলনা মংলা মহাসড়ক ও ঢাকা খুলনা ( মোল্লহাট – কাটাখালি)মহাসড়ক বর্তমানে  অত্যন্ত দুর্ঘটনা প্রবণ  দীর্ঘ বছর যাবত নানা প্রতিকূলতার মধ্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় হিমশিম খাচ্ছে খুলনা বিভাগের স্বাস্থ্য খাত

ঢাকার আজিমপুর এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত অংশ ভাঙা, মিটার জব্দ

শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
Oplus_131072

ঢাকার আজিমপুর এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত অংশ ভাঙা, মিটার জব্দ

 

আঃ হাকিম বিশেষ প্রতিনিধি

 

রাজধানীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণ ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার (১০ জুন ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ঢাকার আজিমপুর রোড এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোট চারটি নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়। এর মধ্যে দুইটি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা হয় এবং দুইটি ভবনের বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বিথী। অভিযানে সহায়তা করেন রাজউক জোন–৫/৩-এর অথরাইজড অফিসার মো. রাকিবুল হাসান, সহকারী অথরাইজড অফিসার মো. ইসমাইল হোসেন, প্রধান ইমারত পরিদর্শক মো. আবুল কালাম, ইমারত পরিদর্শক সুজন আহাম্মেদ, শাহিন, গোলাম কিবরিয়া ও বিধান চন্দ্র কর্মকারসহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় ডিপিডিসির (DPDC) কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
রাজউক সূত্রে জানা যায়, আজিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ এবং অবৈধ স্থাপনা গড়ে তোলার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন তদন্ত ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, বেশ কয়েকজন ভবন মালিক রাজউকের অনুমোদিত নকশা অনুসরণ না করে নির্মাণকাজ পরিচালনা করছেন। এতে নগর পরিকল্পনা ব্যাহত হওয়ার পাশাপাশি জনসাধারণের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ছে। এসব অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট ভবন মালিকদের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে অনুমোদিত নকশা সংশ্লিষ্ট অথরাইজড অফিসারের কাছে দাখিল এবং নকশাবহির্ভূত অংশ নিজ দায়িত্বে অপসারণের জন্য ভবন মালিকদের কাছ থেকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বিথী বলেন,
“রাজউকের অনুমোদিত নকশা ছাড়া কোনো ভবন নির্মাণ করা যাবে না। নকশার ব্যত্যয় ঘটিয়ে কিংবা অবৈধভাবে কোনো স্থাপনা নির্মাণ করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরীর শৃঙ্খলা, পরিবেশ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
রাজউক জোন–৫/৩-এর অথরাইজড অফিসার মো. রাকিবুল হাসান বলেন,
“নকশাবহির্ভূত নির্মাণ ও অবৈধ স্থাপনা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নগরবাসীর স্বার্থ রক্ষা এবং রাজধানীর আধুনিক ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে রাজউক ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে।”
তিনি আরও জানান, রাজধানীকে পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে রাজউকের চলমান তদারকি ও আইন প্রয়োগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।