সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

Headline :
খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ পলিথিন জব্দ খুলনা সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট – চুকনগর অংশের দীর্ঘ বছর যাবত বেহাল দশা সাতক্ষীরা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ : ঝুঁকি নিয়ে চলছেন লাখো মানুষ সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ কে ১১ কোটি টাকা পরিষোধের পরও বিদ্যুতের খুঁটি অপসরণে ধীরগতি ঝিনাইদহে ক্লিনিক্যাল বর্জ্য অব্যবস্থাপনার দায়ে ও যথাযথ প্রক্রিয়ায় রিএজেন্ট সংরক্ষণ না করায় মোবাইল কোর্ট পরিচালনা জরিমানা আদায় খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে হাইড্রোলিক হর্ন জব্দ ও জরিমানা আদায় সরকারি আবাসনে নতুন দৃষ্টান্ত: মিরপুর পাইকপাড়ায় আধুনিক বহুতল আবাসন প্রকল্পে নান্দনিকতা, প্রকৌশল দক্ষতা ও সেবার অনন্য সমন্বয় যমুনা ফিউচার পার্কে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর: প্রশাসনের নিষ্ক্রিয়তায় চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২হাজার ৫শ ৪২ কেজি অবৈধ পলিথিন জব্দ রূপসা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মানের শুরুতেই ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: শোকসন্তপ্ত পরিবারে আমিনুল হক, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

 

পল্লবীতে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে নিহত যুবদল নেতা ও পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়ার পরিবারকে সমবেদনা জানাতে মঙ্গলবার দুপুরে তাঁর বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। সঙ্গে ছিলেন উত্তর বিএনপির অন্য নেতারাও।

এ সময় আমিনুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে আশা করি আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বাকি জড়িতদেরও গ্রেপ্তার করবে। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। আমরা চাই এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার হোক। এমন ঘটনা আমরা আর দেখতে চাই না।’

ঘটনার নিন্দা জানিয়ে আমিনুল হক আরও বলেন, ‘গত ১৭ বছর আমরা নানা নির্যাতনের শিকার হয়েছি। বহু নেতাকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। এখন যখন দেশ গণতন্ত্রের পথে ফিরে আসার চেষ্টা করছে, তখনই একটি কুচক্রী মহল আবারও সন্ত্রাস তৈরি করে গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করতে চাইছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমার ভাই কিবরিয়া আর ফিরে আসবে না। কিন্তু আমরা চাই—এ ধরনের হত্যাকাণ্ড আর যেন কোনো পরিবারকে কাঁদিয়ে না যায়।’

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর সেকশন–১২ এলাকায় রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হামলার পর পালানোর সময় রিকশাচালককে দ্রুত চালাতে না পারায় তাকেও গুলি করে হামলাকারীরা। ঘটনাটি এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে।

 

আঃ হাকিম বিশেষ প্রতিনিধি
১৮ নভেম্বর, মঙ্গলবার, ২৫।