শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

Headline :
টুঙ্গিপাড়া ও ঘোনাপাড়ায় ভ্রাম্যমান আদালত: ২ ফার্মেসীকে ৪২ হাজার টাকা জরিমানা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের গন সমাবেশ খুলনায় দাপ্তরিক অনুমোদন ছাড়াই চলছে অবৈধ পেট্রোল পাম্প দেখার কেউ নেই খুলনায় অবৈধ করাত কলের সংখ্যা বৈধ করাত কলের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স হালনাগাদ না থাকায় চিতলমারী ক্লিনিক কে ১ লক্ষ টাকা জরিমানা খুলনা অঞ্চল হাইওয়ে থানা পুলিশের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুলের বিভিন্ন থানা পরিদর্শন ও মতবিনিময় খুলনায় শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান হাইড্রোলিক হল জব্দ ও জরিমানা আদায় খুলনার ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের একমাত্র খেলার মাঠ ও তৎসংলগ্ন মহাসড়কে বসে গরুর হাট খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ণ জব্দ খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ পলিথিন জব্দ

বাসায় বসে অফিস করছেন পাইকগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

 

আগে অনিয়মিত থাকলেও এখন নিয়মিত অফিস করেন স্যার- জানালেন অফিস সহকারী

আব্দুল কাইয়ুম খান

পাইকগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস প্রায় ১ বছর আগে পাইকগাছা উপজেলায় যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি খেয়াল খুশি মত অফিসে আসেন । পাইকগাছা উপজেলায় কর্মরত থাকলে ও যাতায়াত করেন প্রায় ৮০ কি,মি দূরের খুলনার বাসা থেকে । অভিযোগ রয়েছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস অফিসে অনিয়মিত। ফলে অত্র দপ্তরের সেবা প্রত্যাশীদের ভোগান্তি চরমে । নাম প্রকাশে অনিচ্ছুক পাইকগাছা উপজেলার কয়েকটি ইউনিয়নের ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের সাথে আলাপ করলে তারা জানায় , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নিয়মিত অফিসে পাওয়া যায় না । তারা আরো জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে ধার্যকৃত টাকা না দিলে কাজের বিল পাওয়া যায় না । সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য পাইকগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গেলে অফিসে তাকে পাওয়া যায়নি । এ সময়ে অফিস সহকারি ফাতেমা খাতুনের কাছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসে আছেন কিনা জানতে চাইলে তিনি জানান স্যার গতকাল ও আজ অফিসে আসেননি । তিনি নিয়মিত অফিস করেন কিনা? এমন প্রশ্নের জবাবে ফাতেমা খাতুন জানান, স্যার আগে অনিয়মিত অফিস করলেও এখন নিয়মিত অফিসে আসেন। সার্বিক বিষয়ে জানার জন্য রাজীব বিশ্বাসের সাথে মুঠোফোনে বিভিন্ন সময়ে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। এবছরের ঈদুল আযহার ছুটি ১ মে রোববার পর্যন্ত থাকলেও সোমবার ও মঙ্গলবার এ কর্মকর্তা অফিসে অনুপস্থিত। তিনি ব্যক্তিগতভাবে কোন ছুটি ভোগ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম বলেন , আমি তো জানি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিস করছেন । আমি বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।