শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

Headline :
টুঙ্গিপাড়া ও ঘোনাপাড়ায় ভ্রাম্যমান আদালত: ২ ফার্মেসীকে ৪২ হাজার টাকা জরিমানা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের গন সমাবেশ খুলনায় দাপ্তরিক অনুমোদন ছাড়াই চলছে অবৈধ পেট্রোল পাম্প দেখার কেউ নেই খুলনায় অবৈধ করাত কলের সংখ্যা বৈধ করাত কলের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স হালনাগাদ না থাকায় চিতলমারী ক্লিনিক কে ১ লক্ষ টাকা জরিমানা খুলনা অঞ্চল হাইওয়ে থানা পুলিশের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুলের বিভিন্ন থানা পরিদর্শন ও মতবিনিময় খুলনায় শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান হাইড্রোলিক হল জব্দ ও জরিমানা আদায় খুলনার ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের একমাত্র খেলার মাঠ ও তৎসংলগ্ন মহাসড়কে বসে গরুর হাট খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ণ জব্দ খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ পলিথিন জব্দ

বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার খান এর মৃত্যুতে দোয়া ও মিলাদ 

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
oplus_0

আব্দুল হাকিম বিশেষ প্রতিনিধি

 

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায় দৈবগকাঠি ইউনিয়নের বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত সরকারি শিক্ষক মোঃ আবুল বাসার খান এর মৃত্যুতে শিক্ষক/শিক্ষিকা ছাত্র/ ছাত্রী প্রাক্তন  ও বর্তমান সকল পর্যায়ে ছাত্র ছাত্রীরা শোকাহত। বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন  ও বর্তমান ছাত্র/ ছাত্রীদের আয়োজনে  অদ্য ৮ এপ্রিল  বুধবার ২০২৬ বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

 

মোঃ সুমন আকনের সঞ্চালনায় জনাব তালুকদার শামসুর রহমান সাবেক অতিরিক্ত সচিব বাংলাদেশ সরকার ও প্রতিষ্ঠাতা বেদকাশী মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোড়লগঞ্জ বাগেরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শেখ নজরুল  ইসলাম কাজল পিপি দুর্নীতি দমন কমিশন বাগেরহাট ও প্রস্তাবিত সেলিমাবাদ থানার সম্মানিত প্রধান সমন্বয়ক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সেকেন্দার আলী খান সাবেক সভাপতি বেতকাশি মাধ্যমিক বিদ্যালয় আইনজীবী ও এ,পি,পি জজ কোর্ট বাগেরহাট। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ সোহেল শেখ বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি খুলনা বিভাগ, পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন।  বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন  ও বর্তমান ছাত্র/ ছাত্রীদের ছারামপুর উপস্থিতিতে ও অনুষ্ঠান সাফল্যমন্ডিত হয়।