শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

Headline :
টুঙ্গিপাড়া ও ঘোনাপাড়ায় ভ্রাম্যমান আদালত: ২ ফার্মেসীকে ৪২ হাজার টাকা জরিমানা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের গন সমাবেশ খুলনায় দাপ্তরিক অনুমোদন ছাড়াই চলছে অবৈধ পেট্রোল পাম্প দেখার কেউ নেই খুলনায় অবৈধ করাত কলের সংখ্যা বৈধ করাত কলের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স হালনাগাদ না থাকায় চিতলমারী ক্লিনিক কে ১ লক্ষ টাকা জরিমানা খুলনা অঞ্চল হাইওয়ে থানা পুলিশের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুলের বিভিন্ন থানা পরিদর্শন ও মতবিনিময় খুলনায় শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান হাইড্রোলিক হল জব্দ ও জরিমানা আদায় খুলনার ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের একমাত্র খেলার মাঠ ও তৎসংলগ্ন মহাসড়কে বসে গরুর হাট খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ণ জব্দ খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ পলিথিন জব্দ

মানবিক উদ্যোগে প্রশংসিত কেন্দ্রীয় ছাত্রদল নেতা সাজিদ হাসান, সহায়তা পেলেন ঢাবি শিক্ষার্থী

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

আঃ হাকিম বিশেষ প্রতিনিধি

অর্থসংকটে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ভর্তি সম্পন্নে সহায়তা করেন ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রদল নেতা সাজিদ

অর্থসংকটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতা সাজিদ হাসান । তার ব্যক্তিগত সহায়তায় শেষ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হয়েছেন ওই শিক্ষার্থী।

 

সাজিদ হাসান কেন্দ্রীয়   ছাত্রদলের সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলনে কারাবরণ ও করেছিলেন। মানবিক এই উদ্যোগের মাধ্যমে তিনি আবারও শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছেন বলে মনে করছেন অনেকে।

 

সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ছাত্র এবং বর্তমানে হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী।  পারিবারিক আর্থিক সংকটের কারণে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ফি জোগাড় করতে পারেননি তিনি। ফলে তার শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়ে।

 

জানা গেছে, সংকটময় পরিস্থিতিত নিজ এলাকার এক বড় ভাইয়ের মাধ্যমে ছাত্রদল নেতা সাজিদের  সঙ্গে যোগাযোগ করেন ওই শিক্ষার্থী। বিষয়টি জানার পর সাজিদ শিক্ষার্থীর সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিভিন্নভাবে তথ্য যাচাই করে ঘটনার সত্যতা নিশ্চিত হন। পরে তিনি দ্রুত মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রয়োজনীয় অর্থ পাঠিয়ে দেন, যাতে শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যেই ভর্তি সম্পন্ন করতে পারেন।

 

সহায়তা পেয়ে আবেগাপ্লুত ওই শিক্ষার্থী বলেন, টাকার অভাবে তার পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এমন পরিস্থিতিতে সাজিদ ভাই যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাকে নতুন করে অনুপ্রেরণা দিয়েছে। অতীতেও তার মানবিক কাজের কথা শুনেছিলেন বলেই তিনি সহযোগিতার জন্য সাজিদের কাছে যান বলে জানান।

 

এ বিষয়ে জানতে চাইলে সাজিদ বলেন,  “ছাত্রদল সবসময় শিক্ষার্থী বান্ধব রাজনীতি করে।”  “ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা শুধুমাত্র অর্থের অভাবে বন্ধ হয়ে যাবে, এটি কোনোভাবেই  মেনে নেওয়া যায় না। তাই ব্যক্তিগতভাবে সংকটে থাকলেও তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”

 

তিনি আরও বলেন, ছাত্ররাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ শিক্ষার্থীদের সেবা করা এবং তাদের যেকোনো সংকটে পাশে থাকা। তার মতে, ছাত্ররাজনীতি শুধু আন্দোলন বা সংগঠনের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানবিক দায়িত্ব পালনের জায়গাও তৈরি করা উচিত””