শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

Headline :
টুঙ্গিপাড়া ও ঘোনাপাড়ায় ভ্রাম্যমান আদালত: ২ ফার্মেসীকে ৪২ হাজার টাকা জরিমানা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের গন সমাবেশ খুলনায় দাপ্তরিক অনুমোদন ছাড়াই চলছে অবৈধ পেট্রোল পাম্প দেখার কেউ নেই খুলনায় অবৈধ করাত কলের সংখ্যা বৈধ করাত কলের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স হালনাগাদ না থাকায় চিতলমারী ক্লিনিক কে ১ লক্ষ টাকা জরিমানা খুলনা অঞ্চল হাইওয়ে থানা পুলিশের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুলের বিভিন্ন থানা পরিদর্শন ও মতবিনিময় খুলনায় শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান হাইড্রোলিক হল জব্দ ও জরিমানা আদায় খুলনার ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের একমাত্র খেলার মাঠ ও তৎসংলগ্ন মহাসড়কে বসে গরুর হাট খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ণ জব্দ খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ পলিথিন জব্দ

সাতক্ষীরায় আইন পরিপন্থী ইটভাটা পরিচালনা করায় জরিমানা আদায় 

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

সাতক্ষীরায় আইন পরিপন্থী ইটভাটা পরিচালনা করায় জরিমানা আদায়

 

 কিলন ও চিমনি ভষ্মিভূত

 

আঃ হাকিম বিশেষ প্রতিনিধি

 

গত ২০ নভেম্বর পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয়

 ও সাতক্ষীরা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সাতক্ষীরায় অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় ।  আদালতটির  নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম। উক্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার মেসার্স রুপা ব্রিকস ও সাতক্ষীরা সদর উপজেলার মেসার্স এম  এস বি ব্রিকস  ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন না মেনে পরিচালনা করায় ইটভাটা দুটির চিমনি ও কিলন স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। একই দিনে উক্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার হাদিপুরের এস কে ব্রিকস ও সখিপুরের ইসলামিয়া ব্রিকসকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অমান্য করায় মোট ৪  লক্ষ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়। উক্ত  মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আশরাফ আলী । আইনশৃঙ্খলা রক্ষায় সাতক্ষীরা জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ও আইন পরিপন্থী ইটভাটা পরিচালনা করলে পরিবেশ অধিদপ্তরের এমন অভিযান নিয়মিত চলমান থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়।