শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

Headline :
টুঙ্গিপাড়া ও ঘোনাপাড়ায় ভ্রাম্যমান আদালত: ২ ফার্মেসীকে ৪২ হাজার টাকা জরিমানা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের গন সমাবেশ খুলনায় দাপ্তরিক অনুমোদন ছাড়াই চলছে অবৈধ পেট্রোল পাম্প দেখার কেউ নেই খুলনায় অবৈধ করাত কলের সংখ্যা বৈধ করাত কলের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স হালনাগাদ না থাকায় চিতলমারী ক্লিনিক কে ১ লক্ষ টাকা জরিমানা খুলনা অঞ্চল হাইওয়ে থানা পুলিশের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুলের বিভিন্ন থানা পরিদর্শন ও মতবিনিময় খুলনায় শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান হাইড্রোলিক হল জব্দ ও জরিমানা আদায় খুলনার ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের একমাত্র খেলার মাঠ ও তৎসংলগ্ন মহাসড়কে বসে গরুর হাট খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ণ জব্দ খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ পলিথিন জব্দ

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ কে ১১ কোটি টাকা পরিষোধের পরও বিদ্যুতের খুঁটি অপসরণে ধীরগতি

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

 

সাতক্ষীরা -শ্যামনগর সড়ক উন্নয়নে সময়ের সাথে বাড়তে পারে সরকারের ব্যায়

আব্দুল কাইয়ুম খান

সাতক্ষীরা -শ্যামনগর মহাসড়কের দীর্ঘ বছর যাবত উন্নয়ন ও সংস্কার কাজ বন্ধ ছিল । জন ভোগান্তি ছিল চরমে । নামমাত্র জোড়াতালি আর পুটিং করে চলছিল দীর্ঘ ৬২ কি,মি মহাসড়কটি। ফলে চারটি উপজেলার প্রায় ১৫ লাখ মানুষ এই সড়কের বেহাল দশার কারণে ভোগান্তিতে পড়েন। এদিকে দীর্ঘ ভোগান্তি অবসানের লক্ষ্যে সড়কটি উন্নয়ন কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ সাতক্ষীরা। কিন্তু তা চলছে অত্যন্ত ধীরগতিতে।
সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে, সড়ক সংস্কার ও সম্প্রসারণের এই বৃহৎ প্রকল্পের মোট দৈর্ঘ্য প্রায় ৬২ কি,মি কিলোমিটার । বরাদ্দ প্রায় ৫৬৫ কোটি টাকা। প্রকল্পটির কার্যাদেশে বলা আছে, ৩০জুন ২০২৬ সালের মধ্যে কাজ শেষ করতে হবে। যদিও প্রকল্পের মোট মেয়াদ পাঁচ বছর, ইতোমধ্যেই তিন বছর অতিক্রম হয়েছে।
‘সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন’ স্লোগান থাকা সত্ত্বেও সাতক্ষীরা-শ্যামনগর সড়কের বেহাল দশা চলছেই। যথাসময়ে এই সড়ক সম্প্রসারণ ও সংস্কার প্রকল্পটির কাজ শুরু না হওয়ায এবং কাজ শুরুর পর ধীর গতির কারণে সড়কটিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়। বিশেষ করে বৃষ্টির কারণে খানাখন্দ এত বড় হয়েছে যে, সড়কটিতে যানবাহন চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে ।
একদিকে রাস্তা খারাপ আর অন্যদিকে সংস্কার ও সম্প্রসারণ কাজের জন্য খোঁড়াখুঁড়ি চলছে। এতে দিনের বেলায় প্রচন্ড যানজট হচ্ছে। সঠিক সময় যাত্রী ও মালামাল পরিবহন করা যাচ্ছে না। ফলে জন ভোগান্তি বাড়ছে। বিভিন্ন গাড়ির চালক, স্থানীয় ও পথচারীরা জানান, যদি ঠিকাদারি প্রতিষ্ঠান বেশি জনবল দিয়ে কাজ করেন তাহলে জনভোগান্তি কিছুটা হলেও কমে আসবে।
সড়ক ও জনপদ বিভাগের সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ বলেন, পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটি রাস্তার মাঝখান থেকে অপসারণের জন্য ১১ কোটি টাকা প্রদান করা হয়েছে বেশ আগে । বিদ্যুতের খুঁটি অপসারণের কাজ চলছে খুবই ধীর গতিতে। ফলে এই প্রকল্পের কাজ শেষ হতে সময় যেমন বেড়ে যাবে তেমন সরকারের ব্যায় ও বাড়বে । তিনি আরো বলেন
প্রকল্পটি ২৬ সালের জুন মাসে শেষ করার নির্দেশনা থাকলেও আরও এক বছর সময় বেশি লেগে যেতে পারে। ৬২ কি:মি: রাস্তায় বিদ্যুতের খুঁটি অপসারণের ব্যাপারে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জি এম মুহা : আজিজুর রহমান বলেন , বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা যাতে জন ভোগান্তি তৈরি না করে সেই বিষয়টি মাথায় রেখে বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি অপসরণের কাজ চলছে । আশা করছি আগামী ২ মাসের মধ্যে সাতক্ষীরা শ্যামনগর মহাসড়কের ৬২ কি: মি রাস্তার মাঝখান থেকে বিদ্যুতের খুঁটি সম্পূর্ণ অপসারণ করা সম্ভব হবে।