সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

Headline :
খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ পলিথিন জব্দ খুলনা সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট – চুকনগর অংশের দীর্ঘ বছর যাবত বেহাল দশা সাতক্ষীরা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ : ঝুঁকি নিয়ে চলছেন লাখো মানুষ সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ কে ১১ কোটি টাকা পরিষোধের পরও বিদ্যুতের খুঁটি অপসরণে ধীরগতি ঝিনাইদহে ক্লিনিক্যাল বর্জ্য অব্যবস্থাপনার দায়ে ও যথাযথ প্রক্রিয়ায় রিএজেন্ট সংরক্ষণ না করায় মোবাইল কোর্ট পরিচালনা জরিমানা আদায় খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে হাইড্রোলিক হর্ন জব্দ ও জরিমানা আদায় সরকারি আবাসনে নতুন দৃষ্টান্ত: মিরপুর পাইকপাড়ায় আধুনিক বহুতল আবাসন প্রকল্পে নান্দনিকতা, প্রকৌশল দক্ষতা ও সেবার অনন্য সমন্বয় যমুনা ফিউচার পার্কে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর: প্রশাসনের নিষ্ক্রিয়তায় চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২হাজার ৫শ ৪২ কেজি অবৈধ পলিথিন জব্দ রূপসা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মানের শুরুতেই ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

ভুমিদস্যুদের বাধা দেওয়ায় নির্মম হামলায় আহত ভুক্তভোগীর থানায় লিখিত অভিযোগ, তদন্তের দাবি ‎

সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

‎নিজস্ব প্রতিবেদক

‎জমি দখলের অপচেষ্টার প্রতিবাদ করায় কথিত ভূমিদস্যুদের হামলার শিকার হয়েছেন মোঃ মজিবুর রহমান সেলিম (৪১) নামের এক ব্যক্তি। হামলায় তিনি গুরুতরভাবে আহত হন। পরে তিনি চিকিৎসা গ্রহণের পাশা পাশি সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ভূমি দখলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ মজিবুর রহমান সেলিম ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা। গত ১৫ মার্চ দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনি তার শ্বশুরের নিজস্ব মালিকানা ধীন জমির বর্তমান অবস্থা পরিদর্শনের উদ্দেশ্যে ঘটনাস্থলে যান। এ সময় সেখানে আগে থেকেই অবস্থানরত একদল ব্যক্তি তাকে জমির কাছে যেতে বাধা প্রদান করে।

‎ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ফিরোজ মিয়া (৫৯), মামুন মিয়া (৪০), সেলিম মাহমুদ (৪৫), জিন্নাত চৌধুরী (৫০), নুরুল ইসলাম (৫০), সাদেক মিয়া, জুয়েল রানা (২২), জুয়েল ওরফে বাবু (৩৫), মিলন (৪০), একলাস মিয়া (৩৫), রবিন (২৭) ও মিনন (২২) দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। তিনি জমিতে উপস্থিত হলে তারা তাকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালি গালাজ শুরু করে এবং একপর্যায়ে উত্তেজিত হয়ে এলো পাতাড়ি হামলা চালায়।

‎হামলা কারীরা তাকে ঘিরে ধরে মারধর করলে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হন।

‎এ সময় স্থানীয় কয়েক জন সচেতন ব্যক্তি এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং দ্রুত নিকটস্থ কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা সংক্রান্ত নথিপত্রে তার ওপর শারীরিক হামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং ঘটনাটি ‘পুলিশ কেস’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে বলে জানা যায়।

‎পরবর্তীতে ভুক্তভোগী মোঃ মজিবুর রহমান সেলিম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় উপস্থিত হয়ে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে তার শ্বশুরের নিজস্ব জমি দখলের চেষ্টা করে আসছে এবং তাকে নানা ধরনের ভয়ভীতি ও চাপ সৃষ্টি করছে।

‎ভুক্তভোগী প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, তার শ্বশুরের বৈধ মালিকানা ধীন জমি জোরপূর্বক দখলের অপচেষ্টা রুখে দেওয়ায় তাকে পরিকল্পিত ভাবে হামলার শিকার হতে হয়েছে। তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বসহ কারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

‎স্থানীয় সচেতন মহলের মতে, এলাকায় ভূমি দখলকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।