সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন

Headline :
খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ পলিথিন জব্দ খুলনা সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট – চুকনগর অংশের দীর্ঘ বছর যাবত বেহাল দশা সাতক্ষীরা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ : ঝুঁকি নিয়ে চলছেন লাখো মানুষ সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ কে ১১ কোটি টাকা পরিষোধের পরও বিদ্যুতের খুঁটি অপসরণে ধীরগতি ঝিনাইদহে ক্লিনিক্যাল বর্জ্য অব্যবস্থাপনার দায়ে ও যথাযথ প্রক্রিয়ায় রিএজেন্ট সংরক্ষণ না করায় মোবাইল কোর্ট পরিচালনা জরিমানা আদায় খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে হাইড্রোলিক হর্ন জব্দ ও জরিমানা আদায় সরকারি আবাসনে নতুন দৃষ্টান্ত: মিরপুর পাইকপাড়ায় আধুনিক বহুতল আবাসন প্রকল্পে নান্দনিকতা, প্রকৌশল দক্ষতা ও সেবার অনন্য সমন্বয় যমুনা ফিউচার পার্কে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর: প্রশাসনের নিষ্ক্রিয়তায় চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২হাজার ৫শ ৪২ কেজি অবৈধ পলিথিন জব্দ রূপসা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মানের শুরুতেই ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ফারুক

অনলাইন ডেক্স
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ–সভাপতি ফারুক আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

বিসিবি সূত্রে জানা গেছে, চিকিৎসকরা পরীক্ষার পর তার হৃদপিণ্ডে ব্লক শনাক্ত করেন এবং তাৎক্ষণিকভাবে রিং পরানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। ফারুকের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে আগামীকাল।

এর আগে শুক্রবার ঢাকায় একটি পাঁচ তারকা হোটেলে দিনব্যাপী ক্রিকেট কনফারেন্স আয়োজন করেছিল বিসিবি। তবে ফারুক আহমেদ সেখানে উপস্থিত থাকতে পারেননি।

সাবেক বাংলাদেশ অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক গত বছর আগস্টে অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিসিবির সভাপতির দায়িত্ব পান। পরবর্তীতে চলতি বছরের মে মাসে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর অক্টোবরে বিসিবির পরিচালক নির্বাচিত হয়ে সহ–সভাপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি।