মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
আঃ হাকিম বিশেষ প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোড়েলগন্জ উপজেলার পটিখালি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন খুলনা বিভাগের সভাপতি মোঃ সোহেল শেখ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে বয়ে আনে আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা। আমি পুটিখালি ইউনিয়নের বিশেষ করে গ্রামের সকল মুরুব্বি, যুবক ও সাধারণ মানুষকে জানাই ঈদের শুভেচ্ছা।”
তিনি আরও বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। সেই শিক্ষার আলোকে আমি আগামীতে আপনাদের পাশে থেকে মিনারা ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার মাধ্যমে সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থনই আমার পথচলার শক্তি।”
মোঃ সোহেল শেখ আশাবাদ ব্যক্ত করেন যে, ঈদের এই আনন্দ সবার ঘরে ঘরে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠিত হবে। পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আবারো সবাইকে “ঈদ মোবারক” জানান।