সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

Headline :
খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ পলিথিন জব্দ খুলনা সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট – চুকনগর অংশের দীর্ঘ বছর যাবত বেহাল দশা সাতক্ষীরা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ : ঝুঁকি নিয়ে চলছেন লাখো মানুষ সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ কে ১১ কোটি টাকা পরিষোধের পরও বিদ্যুতের খুঁটি অপসরণে ধীরগতি ঝিনাইদহে ক্লিনিক্যাল বর্জ্য অব্যবস্থাপনার দায়ে ও যথাযথ প্রক্রিয়ায় রিএজেন্ট সংরক্ষণ না করায় মোবাইল কোর্ট পরিচালনা জরিমানা আদায় খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে হাইড্রোলিক হর্ন জব্দ ও জরিমানা আদায় সরকারি আবাসনে নতুন দৃষ্টান্ত: মিরপুর পাইকপাড়ায় আধুনিক বহুতল আবাসন প্রকল্পে নান্দনিকতা, প্রকৌশল দক্ষতা ও সেবার অনন্য সমন্বয় যমুনা ফিউচার পার্কে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর: প্রশাসনের নিষ্ক্রিয়তায় চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২হাজার ৫শ ৪২ কেজি অবৈধ পলিথিন জব্দ রূপসা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মানের শুরুতেই ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নকল ডার্বি সিগারেট ও সিগারেট তৈরীর সরঞ্জামাদি জব্দ

সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

 

আব্দুল কাইয়ুম খান

১৩ জুন বিকালে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা গ্রামে ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ সংলগ্ন এলাকার ক্রাউন টোবাকো ইন্ড্রাস্ট্রিজের আত্মীয়র গোয়াল ঘর থেকে ৬ বস্তা আনুমানিক ১০ লাখ শলাকা নকল ডার্বি সিগারেট ও বিপুল পরিমাণ সিগারেট তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।

একই সঙ্গে মোরেলগঞ্জ থানা পুলিশ চুরি হওয়া বিভিন্ন যন্ত্রাংশ ও মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, কয়েক মাস আগে ‘গ্রীন বাংলা টোবাকো’র মালিক সোমনাথ দে’র কারখানা থেকে সিগারেট তৈরির মেশিনসহ মূল্যবান মালামাল চুরি হয়। এ ঘটনায় সোমনাথ দে আদালতে মামলা করলে, আদালত মালামাল উদ্ধারের নির্দেশ দেন। সেই নির্দেশের ভিত্তিতে আজ ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ক্রাউন টোবাকোর মালিক বদরুল আলম ভদ্দর ও তাঁর কর্মীরা কারখানা তালাবদ্ধ করে পালিয়ে যান।

গ্রীন বাংলা টোবাকো’র মালিক বাবু সোমনাথ দে জানান, গত আগস্ট মাসের ঘটনার পর তাঁর কারখানা থেকে কয়েক কোটি টাকা মূল্যের মেশিন ও সরঞ্জাম চুরি হয়েছিল। তিনি আশা প্রকাশ করেন, পুলিশের অভিযানে পর্যায়ক্রমে বাকি মালামালও উদ্ধার হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই জানান মালিক বদরুল আলম দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ডারবি সিগারেটের সহ বিভিন্ন কোম্পানির একাধিক ব্রান্ডের নকল কপি তৈরি করে বাজারজাত করে আসছে। আজ ওই কারখানার পাশে তার আত্মীয়র গোয়ালঘর থেকে প্রায় ১০ লাখ শলাকা নকল সিগারেট ও সিগারেট তৈরীর প্রচুর মালামাল পুলিশ জব্দ করেছে।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া সিগারেটগুলো নকল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে আরো জানা যায় , আদালতের নির্দেশনা না থাকায় , ক্রাউন টোব্যাকো কোম্পানির তালা ভেঙে ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। তবে আদালতের কাছে তালা ভেঙে ভেতরে প্রবেশ করার অনুমতি চাওয়া হবে । এরপর ক্রাউন টোব্যাকো ইন্ডাস্ট্রির অভ্যন্তরে অভিযান পরিচালনা করা হবে। স্থানীয়রা জানান কোম্পানির অভ্যন্তরে বিভিন্ন কোম্পানির নকল সিগারেট পাওয়া যাবে ‌। তারা আরো জানান সবচেয়ে বেশি পাওয়া যাবে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট । স্থানীয়রা আশা প্রকাশ করেন খুব দ্রুত কোম্পানিটির অভ্যন্তরে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের সকল অবৈধ কার্যক্রম বন্ধ করবে । পাশাপাশি কোম্পানিটিকে বেআইনি পণ্য তৈরি করার দায়ে আইনি ব্যবস্থার মাধ্যমে চিরতরে বন্ধ করবে।