সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
আব্দুল কাইয়ুম খান
১৪ জুলাই পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে, পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগমের নের্তৃত্বে সোনাডাঙ্গা, খুলনা এলাকায় শব্দ দূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে ৯ টি পরিবহন চালককে মোট ৮ হাজার ৫ শ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় । ১৮ টি হাইড্রোলিক হর্ণ পাইপ জব্দ করে ধংস করা হয়। এছাড়া আরো ২৫ টির অধিক গাড়ীতে তল্লাসী চালানো হয় কিন্তু কোন হাইড্রোলিক হর্ণ পাইপ পাওয়া যায়নি।
উক্ত অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক আসিফ আলম। আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক, রাজীব কুমার বাইন এবং পরিবেশ অধিদপ্তর, বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তা,কর্মচারী ও জেলা পুলিশের সদস্য বৃন্দ। পরিবেশ সুরক্ষায় এ ধরণের কার্যক্রম অব্যহত থাকবে। অধিদপ্তর সূত্রে জানানো হয়।