সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

Headline :
খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ পলিথিন জব্দ খুলনা সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট – চুকনগর অংশের দীর্ঘ বছর যাবত বেহাল দশা সাতক্ষীরা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ : ঝুঁকি নিয়ে চলছেন লাখো মানুষ সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ কে ১১ কোটি টাকা পরিষোধের পরও বিদ্যুতের খুঁটি অপসরণে ধীরগতি ঝিনাইদহে ক্লিনিক্যাল বর্জ্য অব্যবস্থাপনার দায়ে ও যথাযথ প্রক্রিয়ায় রিএজেন্ট সংরক্ষণ না করায় মোবাইল কোর্ট পরিচালনা জরিমানা আদায় খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে হাইড্রোলিক হর্ন জব্দ ও জরিমানা আদায় সরকারি আবাসনে নতুন দৃষ্টান্ত: মিরপুর পাইকপাড়ায় আধুনিক বহুতল আবাসন প্রকল্পে নান্দনিকতা, প্রকৌশল দক্ষতা ও সেবার অনন্য সমন্বয় যমুনা ফিউচার পার্কে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর: প্রশাসনের নিষ্ক্রিয়তায় চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২হাজার ৫শ ৪২ কেজি অবৈধ পলিথিন জব্দ রূপসা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মানের শুরুতেই ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

ঝিনাইদহে ক্লিনিক্যাল বর্জ্য অব্যবস্থাপনার দায়ে ও যথাযথ প্রক্রিয়ায় রিএজেন্ট সংরক্ষণ না করায় মোবাইল কোর্ট পরিচালনা জরিমানা আদায়

সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

 

আব্দুল কাইয়ুম খান

১৪ জুলাই ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে, কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয় কর্তৃক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ঝুকিপূর্ণ বর্জ্য উৎপাদন ও অব্যবস্থাপনার দায়ে কালীগঞ্জ উপজেলার মর্ডান সার্জিক্যাল ক্লিনিক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা ও কালিগঞ্জ ডায়গনস্টিক সেন্টার কে যথাযথ প্রক্রিয়ায় রিয়াজেন্ট সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার আইনে ২৫ হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়‌। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। অভিযানে
পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এবং এ দপ্তরের হিসাবরক্ষ আকরাম হোসেন ও নমুনা সংগ্রহকারী
মোঃ কামরুজ্জামান মোবাইল কোর্টে সহায়তা করেন। এ সময় প্রতিষ্ঠানের ক্লিনিক্যাল কঠিন ও তরল বর্জ্য যথাযথ ও বিধিসম্মত উপায়ে পরিশোধন ও নিষ্কাশন করার ও প্রতিষ্ঠানের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। কালীগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয় কর্তৃক পরিবেশ দূষণকারী,আইন লংঘনকারী প্রতিষ্ঠান, ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।