শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
আঃ হাকিম বিশেষ প্রতিনিধি
মাদকমুক্ত সমাজ গড়া এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের উদ্যোগে এক গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনটির খুলনা বিভাগের সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের খুলনা বিভাগের সভাপতি মোঃ সোহেল শেখ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোড়লগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলি আজিম বাবুল ।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন মাওলানা নজির আহমেদ এবং মোঃ রাসেল মল্লিক।
সমাবেশে এলাকার গণ্যমান্য ও সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরে এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে মোঃ সোহেল শেখ বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবার ও সামাজিক সচেতনতার বিকল্প নেই।
সমাবেশের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম তাঁর সমাপনী বক্তব্যে সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।