মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

Headline :
বাসায় বসে অফিস করছেন পাইকগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পুটিখালি ইউনিয়ন বাসিকে ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও ঈদ মোবারক নৈহাটি ইউনিয়ন বাসিকে ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও ঈদ মোবারক পরিত্যক্ত ভবনে চলছে খুলনা জেলা  রেজিস্টার কার্যালয়ের কার্যক্রম  খুলনা মংলা মহাসড়ক ও ঢাকা খুলনা ( মোল্লহাট – কাটাখালি)মহাসড়ক বর্তমানে  অত্যন্ত দুর্ঘটনা প্রবণ  দীর্ঘ বছর যাবত নানা প্রতিকূলতার মধ্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় হিমশিম খাচ্ছে খুলনা বিভাগের স্বাস্থ্য খাত বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার খান এর মৃত্যুতে দোয়া ও মিলাদ  খুলনার রূপসায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথেই চলছে আজাদ ব্রিকসের ১ টি ও সিটি ব্রিকসের ২ টি ইট ভাটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা সদরে ৩৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংস্কারের প্রায় অর্ধ কোটি টাকার সিংহভাগই লুটপাট দেখার কেউ নেই

জননেতা আজিজুল বারী হেলালের সহায়তায় অবমুক্ত হলো চরমোছাব্বর পুরের ইউসুফ সড়ক 

মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

আঃ হাকিম

বিশেষ প্রতিনিধি

 

খুলনা জেলার রুপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের চরমোছাব্বর পুরের ইউসুফ সড়কটি ১৭ বছর যাবত অবৈধভাবে  জোরপূর্বক দখল করে নেয় উক্ত গ্রামের আব্দুর রশিদ । তৎকালীন আওয়ামী সরকারের দলীয় প্রভাবে আব্দুর রশিদের ছেলে রিয়াজ  ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় পিতা পুত্র মিলে রাস্তাটি অবৈধভাবে দখলে নেয় । দীর্ঘ ১৭ বছর রাস্তাটি জনসাধারণ ব্যবহার করতে পারেনি। আওয়ামী সরকার পতনের পর এলাকাবাসী অবৈধভাবে দখলকৃত রাস্তাটি অবমুক্ত করার জন্য খুলনা ৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলালের সহযোগিতা কামনা করেন। আজিজুল বারী হেলাল অবৈধভাবে দখলকৃত রাস্তাটি যাতে জনসাধারণ চলাচলের জন্য উন্মুক্ত করা যায় বিষয়টি নিয়ে শ্রীফলতলা ইউনিয়নের চেয়ারম্যান ও উক্ত ওয়ার্ড ইউপি  মেম্বার দুলালকে দায়িত্ব দেয়। এলাকাবাসীর সহযোগিতায় দুলাল মেম্বার আব্দুর রশিদকে তার জায়গা পরিমাপ করে বুঝিয়ে দেওয়ার পরে দেখা যায় চলাচলের রাস্তাটির অর্ধেকেরও বেশি জায়গা আব্দুর রশিদ অবৈধভাবে দখলে রেখেছে। এলাকাবাসীর উপস্থিতিতে আব্দুর রশিদ নিজেই  রাস্তা থেকে  ঘেরাবেড়া  সরিয়ে নেয়। চলাচলের রাস্তাটি অবমুক্ত হওয়ার পরে এলাকাবাসী জননেতা আজিজুল বারী হেলালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতেও আর যাতে রাস্তাটি অবৈধভাবে কেউ দখলে নিতে না পারে জননেতার প্রতি এমন প্রত্যাশা করেন । সার্বিক বিষয়ে স্থানীয় মেম্বার দুলালের সাথে আলাপ করে জানা যায়, আব্দুর রশিদ পতিত সরকার আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে রাস্তাটি জোরপূর্বক দখলে রেখেছিল।আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে রাস্তাটি অবৈধ দখলমুক্ত  করেছি, ভবিষ্যতে যেন রাস্তাটি আর অবৈধ  দখলে নিতে না পারে সে বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখব।