শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

Headline :
টুঙ্গিপাড়া ও ঘোনাপাড়ায় ভ্রাম্যমান আদালত: ২ ফার্মেসীকে ৪২ হাজার টাকা জরিমানা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের গন সমাবেশ খুলনায় দাপ্তরিক অনুমোদন ছাড়াই চলছে অবৈধ পেট্রোল পাম্প দেখার কেউ নেই খুলনায় অবৈধ করাত কলের সংখ্যা বৈধ করাত কলের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স হালনাগাদ না থাকায় চিতলমারী ক্লিনিক কে ১ লক্ষ টাকা জরিমানা খুলনা অঞ্চল হাইওয়ে থানা পুলিশের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুলের বিভিন্ন থানা পরিদর্শন ও মতবিনিময় খুলনায় শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান হাইড্রোলিক হল জব্দ ও জরিমানা আদায় খুলনার ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের একমাত্র খেলার মাঠ ও তৎসংলগ্ন মহাসড়কে বসে গরুর হাট খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ণ জব্দ খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ পলিথিন জব্দ

‎সততার টিকিটে এমপি আহমেদ সোহেল মঞ্জুর সুমন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন


‎নাজমুল হাসান
‎দীর্ঘ রাজনৈতিক পথচলায় সততা, সাংগঠনিক দক্ষতা ও দলীয় আনুগত্যের পরিচয় দিয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছেন আহমেদ সোহেল মঞ্জুর সুমন। তৃণমূল রাজনীতি থেকে উঠে এসে তিনি এখন দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

‎উপজেলা বিএনপির নেতৃত্বে দীর্ঘ সময়
‎২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় থাকাকালে তিনি ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়ক  দায়িত্ব পালন করেন।  বর্তমানে তিনি একই পদে দায়িত্বশীলভাবে রয়েছেন বলে জানা যায়
‎দল ক্ষমতায় থাকলেও তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম বা সরকারি অর্থ আত্মসাতের কোনো অভিযোগ ওঠেনি। এমন দাবি করেছেন স্থানীয় নেতাকর্মীরা। রাস্তাঘাট, ব্রিজ বা কালভার্ট নির্মাণে জনগণের অর্থ আত্মসাতের মতো কোনো অভিযোগ তার ক্ষেত্রে পাওয়া যায়নি কখন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিজস্ব অর্থায়নে ভান্ডারিয়া বাজারের খাজনা পরিশোধ করে প্রায় ২৫ লক্ষের অধিক টাকা বাজারটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এ উদ্যোগকে অনেকে সামাজিক দায়বদ্ধতার একটি উদাহরণ হিসেবে দেখছেন।

‎২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি থেকে মনোনয়ন পেলেও জোটের বৃহত্তর স্বার্থে অন্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে নেন। ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেন এবং কোনো ধরনের বিদ্রোহে জড়াননি এমনটাই জানিয়েছেন দলীয় নেতারা।
‎শিক্ষাজীবন ও পারিবারিক ঐতিহ্য
‎উচ্চশিক্ষিত ও মার্জিত ব্যক্তি হিসেবে পরিচিত সুমন মঞ্জুর বাংলাদেশে পড়াশোনা শেষে থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করেন বলে জানা গেছে।
‎তার বাবা-মা দুজনই মুক্তিযোদ্ধা পরিবারভুক্ত। তার বাবা মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী  নুরুল ইসলাম মঞ্জুর,এবং মা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবায় নিয়োজিত একজন চিকিৎসক ছিলেন,এমন তথ্য পারিবারিক সূত্রে জানা যায়। ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েও তিনি ব্যক্তিজীবনে বিনয়ী ও ধর্মভীরু এমন মন্তব্য করেছেন তার ঘনিষ্ঠজনেরা।
‎ব্যবসা ও কর্মসংস্থান
‎রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল গার্মেন্টস উদ্যোক্তা। তার প্রতিষ্ঠানের মাধ্যমে সাত থেকে আট হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেন, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
‎উন্নয়নের প্রত্যাশা
‎স্থানীয়দের প্রত্যাশা, সততা ও অভিজ্ঞতার ভিত্তিতে তিনি ভান্ডারিয়া, কাউখালী ও স্বরূপকাঠিসহ সংশ্লিষ্ট অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, আবাসন ব্যবস্থা ও জনকল্যাণমূলক কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখবেন। এবং গত একুশে২০/২/২০২৬ ফেব্রুয়ারি উপলক্ষে প্রতিমন্ত্রী হিসাবে পিরোজপুর দুই আসনে ভান্ডারিয়া স্বরূপকাঠি কাউখালীতে প্রথম সফর করেন
‎পিরোজপুরে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে তিনি বলেন গত ২০ বছরে পিরোজপুর যতটাই পিছিয়ে গেছে ঠিক সেখান থেকে যতদূর সম্ভব সামনের দিকে উন্নতিতে অগ্রসর করার জন্য একজন প্রতিমন্ত্রীর হিসাবে তার যতটা দায়িত্ব আছে সে যথাযথভাবে পালন করবে এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।