শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

Headline :
ঢাকার আজিমপুর এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত অংশ ভাঙা, মিটার জব্দ শিক্ষা ও দক্ষতার আলো ছড়িয়ে পড়বে দেশের প্রত্যন্ত অঞ্চলেও : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মানবিক উদ্যোগে প্রশংসিত কেন্দ্রীয় ছাত্রদল নেতা সাজিদ হাসান, সহায়তা পেলেন ঢাবি শিক্ষার্থী বাসায় বসে অফিস করছেন পাইকগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পুটিখালি ইউনিয়ন বাসিকে ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও ঈদ মোবারক নৈহাটি ইউনিয়ন বাসিকে ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও ঈদ মোবারক পরিত্যক্ত ভবনে চলছে খুলনা জেলা  রেজিস্টার কার্যালয়ের কার্যক্রম  খুলনা মংলা মহাসড়ক ও ঢাকা খুলনা ( মোল্লহাট – কাটাখালি)মহাসড়ক বর্তমানে  অত্যন্ত দুর্ঘটনা প্রবণ  দীর্ঘ বছর যাবত নানা প্রতিকূলতার মধ্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় হিমশিম খাচ্ছে খুলনা বিভাগের স্বাস্থ্য খাত

শিক্ষা ও দক্ষতার আলো ছড়িয়ে পড়বে দেশের প্রত্যন্ত অঞ্চলেও : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

আঃ হাকিম বিশেষ প্রতিনিধি

ঢাকা,১০ জুন,২০২৬:

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর উদ্ভাবনী শিক্ষা উদ্যোগগুলো জাতীয় পর্যায়ে সম্প্রসারণে সরকার কাজ করতে আগ্রহী। বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সফল মডেলগুলোকে বৃহত্তর পরিসরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে যাতে দেশের প্রতিটি ঘরে শিক্ষা ও দক্ষতার আলো ছড়িয়ে পড়ে।

 

আজ রাজধানীর একটি হোটেলে UNESCO CONFUCIUS PRIZE FOR LITERACY 2025 এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু সহনশীল (Climate Resilience) শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে ভাসমান বা নৌকাভিত্তিক বিদ্যালয় মডেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আপনারা বহু বছর ধরে নৌকাভিত্তিক শিক্ষা কার্যক্রম সফলভাবে পরিচালনা করছেন। এটি একটি কার্যকর ও পরীক্ষিত মডেল। এখন প্রয়োজন এই অভিজ্ঞতাকে দেশের অন্যান্য অনুরূপ অঞ্চলে কীভাবে সম্প্রসারণ করা যায়, তা নিয়ে একসঙ্গে কাজ করা।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রত্যেকটি উদ্যোগই গুরুত্বপূর্ণ। তবে উদ্যোগ গ্রহণের চেয়ে তা সফলভাবে বাস্তবায়ন এবং বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ। আগামী দিনগুলোতে সরকার এসব সফল উদ্যোগকে জাতীয় পর্যায়ে সম্প্রসারণে সহযোগিতা করতে চায়।

 

বক্তব্যের শেষে প্রতিমন্ত্রী বাংলাদেশের শিক্ষা উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য ইউনেস্কোকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কারপ্রাপ্ত সিধুলাই স্বনির্ভর সংস্থাকে অভিনন্দন জানান।

 

এ সময় গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী,উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী,ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ(Susan Vize) সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।